শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০১:২৫:৪৭ অপরাহ্ন

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২১


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে অভিযুক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, মহানগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পৃথক অভিযান চালানো হয়। এ সময় ৭৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৩৮টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর