মুড়ারবন্দ দরবার শরীফে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ৭০৪ তম বার্ষিক ওরস
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪০ AM

মুড়ারবন্দ দরবার শরীফে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ৭০৪ তম বার্ষিক ওরস

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০৩:৩৮:২১ AM

মুড়ারবন্দ দরবার শরীফে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ৭০৪ তম বার্ষিক ওরস


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ দরবার শরীফে তিন দিনব্যাপী ৭০৪ তম পবিত্র বার্ষিক ওরস শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ১৪ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আয়োজিত এ ওরসে দেশ-বিদেশ থেকে আসা লক্ষাধিক আশেকান ও ভক্তবৃন্দের সমাগম ঘটে।

পবিত্র বার্ষিক ওরস উপলক্ষে দরবার শরীফের মোতাওয়াল্লী শাহ সুফি আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতীর নেতৃত্বে দরবার কমিটির খাদেম ও আশেকানরা গিলাফ চড়ানো দিয়ে কার্যক্রম শুরু করেন। উদ্বোধনী দিনে সিলেটের হযরত শাহ জালাল (রহঃ)-এর সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ)-এর পূর্ব-পশ্চিম রওজা শরীফ জিয়ারত করা হয়।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত শেষ আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে। মোনাজাতে অংশগ্রহণকারীরা আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও জীবনের শান্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

এবারের ওরসে অন্যান্য বছরের তুলনায় কাফেলার সংখ্যা কম থাকলেও অশ্লীল কোনো কার্যকলাপ ছাড়াই সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠান সম্পন্ন হয়। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও থানা পুলিশসহ সেচ্ছাসেবক টিমের কড়া নজরদারি ছিল।

বার্ষিক ওরস কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব আহমেদ লিমনের সঞ্চালনায় এবং শিল্পপতি জাপানি এম এ মালেকের সার্বিক সহযোগিতায় আয়োজনটি পরিচালিত হয়। আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন দরবার শরীফের পেশ ইমাম নিয়ামত আলী।

উপস্থিত ব্যক্তিদের মধ্যে পবিত্র বার্ষিক ওরস কমিটির উপদেষ্টা সৈয়দ লিয়াকত হাসান, সৈয়দ মুশফিক হোসেন প্রমুখ। উরস শেষে সবাই ত্যাগ, সহমর্মিতা ও বিশ্বাসের মাধ্যমে নিজের জীবন পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর