সাংবাদিক ফারুকের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩১ PM

সাংবাদিক ফারুকের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০৪:৫৩:০০ AM

সাংবাদিক ফারুকের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ


বাংলা টিভির সিলেট প্রতিনিধি ও আজকের সিলেট এর সাবেক নিজস্ব প্রতিবেদক মো. ফারুক মিয়া ফারুকের মাতা আহেদা আক্তার খাতুন আর নেই। ইন্নানিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার ভোর ৬টার দিকে নগরীর তালতলা এলাকায় বাড়া বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক প্রকাশ
সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো: ফারুক মিয়া ফারুকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

সোমবার এক শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার সাংবাদিক মো: ফারুক মিয়া ফারুকের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজকের সিলেট এর শোক প্রকাশ
বাংলা টিভির সিলেট প্রতিনিধি ও আজকের সিলেট এর সাবেক নিজস্ব প্রতিবেদক মো. ফারুক মিয়া ফারুকের মাতা আহেদা আক্তার খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার ও সম্পাদক রজত কান্তি চক্রবর্তী।

তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর