আম্বরখানায় পুলিশের অভিযানে ৪ নারী-পুরুষ গ্রেফতার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩১ PM

আম্বরখানায় পুলিশের অভিযানে ৪ নারী-পুরুষ গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০৬:২০:০৮ AM

আম্বরখানায় পুলিশের অভিযানে ৪ নারী-পুরুষ গ্রেফতার


নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চার নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ফয়ছল আহমদ (২২), ওয়াহিদুল হাসান (৩২), মোছাঃ শাপলা বেগম (২৩) ও মোছাঃ শাহীনা আক্তার সীমা (৩৩)।

মঙ্গলবার আম্বরখানা হোটেল নুরানী ও হোটেল আলীবাবা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইমলাম এক বিজ্ঞপ্তিতে জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর