রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ডে তিন'শ জনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ AM

রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ডে তিন'শ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ০৯:২২:০৯ AM

রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ডে তিন'শ জনের বিরুদ্ধে মামলা


দক্ষিণ সুরমায় রিজেন্ট পার্ক ও রিসোর্টকাণ্ডে ৬ জনের নাম উল্লেখ সহ ৩ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে এসএমপির মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করেন।

এসএমপির মুখপাত্র ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে  এসএমপির মোগলাবাজার থানায় ৬ জনের নামোল্লেখ করে ও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা রেখে দন্ডবিধির ১৪৪, ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৪৩৬, ৩৭৯, ৩৪ ধারায় মামলা দায়ের করেন।

এর আগে, গত রোববার দক্ষিণ সুরমার সিলাম এলাকায় অবস্থিত রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এলাকাবাসী অভিযান চালায়। এসময় ১৬ জন স্কুল-কলেজের শিক্ষার্থীকে আটক করেছে এলাকাবাসী। পরে পরিবারের লোকজনকে ডেকে এনে তাদের উপস্থিতিতে ৮ তরুণ-তরুণীকে বিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে ৩টি বিয়েতে জনের ১০ লাখ করে ৩০ লাখ টাকা দেনমোহর বিয়ে দেয়া হয় এবং একটি বিয়েতে ১২ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।

বিয়ে দেয়া চারজনের মধ্যে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর উপজেলার বাসিন্দা রয়েছেন। এছাড়া বাকী ৮ জনকে পরিবারের জিম্মায় দেয়া হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর