হবিগঞ্জের সাবেক এমপি আবদুল মজিদ খান গ্রেপ্তার
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৭ AM

হবিগঞ্জের সাবেক এমপি আবদুল মজিদ খান গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৫ ১০:২০:৪০ AM

হবিগঞ্জের সাবেক এমপি আবদুল মজিদ খান গ্রেপ্তার


হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি ফার্মেগেট এলাকায় তার ছেলের বাসায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, আবদুল মজিদ খানের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে সেসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান বলেন, আবদুল মজিদকে ঢাকা থেকে এনে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

আবদুল মজিদ খান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চারবারের সাবেক সংসদ সদস্য। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর