ভারী তুষারপাত: কাশ্মিরসহ ভারতের তিন রাজ্যে কমলা সতর্কতা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪১ PM

ভারী তুষারপাত: কাশ্মিরসহ ভারতের তিন রাজ্যে কমলা সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৫:১১:৩৭ AM

ভারী তুষারপাত: কাশ্মিরসহ ভারতের তিন রাজ্যে কমলা সতর্কতা


জম্মু-কাশ্মিরে ভারী তুষারপাত শুরু হয়েছে।  প্রবল শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে।  বরফে ঢেকেছে রাস্তাঘাট, বাড়িঘর।  দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, দুর্যোগের আশঙ্কা রয়েছে কাশ্মির-সহ উত্তর ভারতের তিন রাজ্যে।  

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী তুষারপাত হতে পারে কাশ্মিরে। এর জেরে আজ তুষারধস নামতে পারে উপত্যকায়।  স্থানীয়দের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

ভারত সরকার জানিয়েছে, তুষারপাত শুরু হতেই কাশ্মিরে পর্যটকের সংখ্যা আরও বেড়ে গেছে।  এবার রেকর্ড সংখ্যক পর্যটক কাশ্মির ভ্রমণ করেছে।  তবে এবার তুষারপাতে দেরি হয়েছে।

বরফশূন্য গুলমার্গের ছবি পোস্ট করে পর্যটকরা লিখছিলেন, শুকনো খটখট করছে গুলমার্গ, শোনমার্গ। কাশ্মিরের স্থানীয়রাও বলছিলেন, বহু বছরেও এমন বরফহীন গুলমার্গ দেখা যায়নি। তবে এবার সেই আশা পূরণ হয়েছে।  কনকনে ঠান্ডা শৈত্যপ্রবাহের সঙ্গেই বরফ পড়ছে কাশ্মিরে। ঢেকে যাচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট। জাতীয় সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বরফের পড়ে বন্ধ হয়ে গেছে।

শনিবারই কাশ্মিরের নানা প্রান্তে তাপমাত্রা ছিল মাইনাস ১.৭ ডিগ্রি সেলসিয়াস। পহেলগাঁওতে পারদ নেমেছিল মাইনাস ৮.৩ ডিগ্রিতে। ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, জম্মু-কাশ্মিরের আটটি জেলায় তুষারধসের সম্ভাবনা আছে। এগুলো হলো- বান্দিপোরা, বারামুল্লা, গান্দেরওয়াল, কুপওয়ারা, ডোডা, কিশতওয়ার, পুঞ্চ ও রামবান।

আজকের সিলেট/ডিএম/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর