মানবিকতা ও সম্প্রীতির বন্ধনে সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ। এরই অংশ হিসেবে সিলেট নগরীর একটি চা বাগানে নারীদের মধ্যে শাড়ি ও সিঁদুর বিতরণ করেছে সংগঠনটি।
শুক্রবার দুপুরে আয়োজিত এ বস্ত্র বিতরণ কর্মসূচিতে চা বাগানের নারীদের হাতে শাড়ি ও সিঁদুর তুলে দেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সেন, সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সৌমিত্র ধর, বিকাশ মুন্ডা ও সুমন দেব কিংকর প্রমুখ।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ধারাবাহিকভাবে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবকে সামনে রেখে বস্ত্রসহ নানা ধরনের দানসামগ্রী বিতরণ করে আসছে। সংগঠনটির চলমান মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার নগরীর চা বাগানের নারীদের মধ্যে শাড়ি ও সিঁদুর বিতরণ করা হয়।
আজকের সিলেট/ জেকেএস









