ধর্মপাশায় ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেপ্তার
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১২ AM

ধর্মপাশায় ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেপ্তার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০৭:৫৯:৪৪ AM

ধর্মপাশায় ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেপ্তার


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রাম থেকে গত শনিবার রাতে শরীফ আল মামুন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে রয়েছেন।

রবিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্ততির অভিযোগে ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে গত বছরের ৭ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে  উপজেলার সুনই গ্রামের এক মনোহারী দোকানের ভেতর থেকে গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনই গ্রামের বাসিন্দা শরীফ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর