হবিগঞ্জের মাধবপুর উপজেলা নোয়াপাড়া রেল স্টেশন এলাকা থেকে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে হাতেনাতে আটক হন রাকিব মিয়া (২০) নামে এক যুবক। আটককৃত রাকিব মিয়া মাধবপুর উপজেলার বরগ গ্রামের জালাল মিয়ার পুত্র।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে রাকিব নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি ধারালো ছুরি নিয়ে ঘোরাফেরা করছিলেন। পরে ছুরির মাধ্যমে ছিনতাই করার চেষ্টা চালালে জনতা তাকে ধরে ফেলে। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল জানান, নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে মাদকসেবী এবং মোবাইল ছিনতাইকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের অভিযান চলছে এবং স্থানীয়রা এই কার্যক্রমে সহযোগিতা করছে। তিনি আশাবাদী শীঘ্রই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন মাদক ও ছিনতাইমুক্ত হবে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








