গোয়াইনঘাট উপজেলা ৬ নং ফতেপুর ইউনিয়নে ইলেভেন টাইগার স্পোটিং ক্লাব আয়োজিত ফতেপুর মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়। ফতেপুর হাজী মদরিস আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাটে অদ্য সোমবার বিকাল ৩ ঘটিকায় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী স্পোটিং ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে আব্দুল হাকিম চৌধুরী বলেন‘সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জয়-পরাজয় প্রতিযোগিতার পথ ধরেই সৃষ্টি হয় এবং প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নত হয়।
খেলা ধুলা সুস্থ দেহে ও সুস্থ মন-মানসিকতার কেন্দ্রএছাড়াও তিনি দেশের ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ করারও আহ্বান জানান ক্লাবের সাধারন সম্পাদক বিলাল আহমেদ ও ফতেহপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নাজিম উদ্দীন এর যৌথ পরিচালনায় উক্ত পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাদ উদ্দিন সাদ্দাম, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আং মছব্বির, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সভাপতি জাহাঙ্গীর আলম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাসুর রহমান, জৈন্তাপুর উপজেলা ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ইউনিয়ন পরিষদের মেম্বার মুজাহিদুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি কামরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি লোকমান হোসেন মেম্বার, সাংবাদিক ইসলাম উদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, সেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুবদল নেতা লোকমান আহমেদ, আমিনুর রশিদ, ক্লাব সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, আব্দুল্লাহ,পাবেল, গোলজার প্রমুখ।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
গোয়াইনঘাট প্রতিনিধি 








