দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৭ PM

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ০৮:২১:৩৪ AM

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ


সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

সোমবার দুপুর ২ টায় দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের তেরাকুড়ি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বোগলাবাজার ইউনিয়নের তেরাকুড়ি এলাকার চিলাই নদীতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর