মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যােগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৫৩ AM

মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যােগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ০৮:২৩:৫২ AM

মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যােগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত


হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করা হয়।

সোমবার সকাল ১০টায় সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজে কয়েক হাজার মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করানো হয়।

সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের  সভাপতিত্বে প্রধান অতিথি মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমরুল হাসান, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

সৈয়দ মোঃ শাহজাহান বলেন, প্রতি বছরের ন্যায় সায়হাম গ্রুপ এবছরও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করানো হয়েছে। আমরা আজীবন মানুষের জন্য কাজ করে যেতে চাই।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর