সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ উপজেলা প্রশাসন ও অনুসন্ধানী সংস্থার বিশেষ অভিযানে আটক হয় ভারতীয় বিভিন্ন বয়সী ৪০টি ষাড় গরু।
মধ্যনগর থানা চত্বরে সবসময় বাধেঁ আবদ্ধ অবস্থায় ঘাস খাওয়া। এবং চারণ ভূমিতে উন্মুক্তভাবে সবুজ তৃণঘাস খাদ্য খেতে না-পারার ষাঁড় গুলোর স্বাস্থ্য অনেকটাই হালকা বা শুকিয়ে যাচ্ছে।
গতকাল সোমবার দুপুর সরেজমিনে জানা যায়,দীর্ঘ ২১দিন যাবৎ একজন শ্রমিকের
মাধ্যমে যত্ন সহকারে খাদ্য দেয়া হচ্ছে।তবে প্রাকৃতিক ভাবে বাঁচা ও বাড়াটা
সুস্বাস্থ্যের জন্য উপকারী।তাই দ্রুত সময়ের মধ্যে গবাদিপশুর স্বাস্থ্যের
দিক'বিবেচনায় প্রশাসনেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুদৃষ্টি কামনা করেন
পশুপ্রেমী জনমানুষ।
২৭জানুয়ারী ভারত থেকে চোরাইভাবে আসা চামরদানী ইউনিয়নের কায়েতকান্দার মেশিনবাদী ঘাট সুমেশ্বরী নদীর তীরে বিভিন্ন বয়সী ৪০টি ষাঁড়গরু পাচার কালে ৪জন'লোককে আটক করে প্রশাসন।আটককৃত ষাঁড়গরুর আনুমানিক মূল্য প্রায় ত্রিশলক্ষ টাকা।
মামলা নং ৯/২৭/১/২৫,ধারা১৯৭৪/২৫/১ ধারায় চারজন আসামী আদালতে প্রেরণ আর গরুগুলোকে রাখা হয় থানায়।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে 








