হবিগঞ্জের মাধবপুরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করায় রুবেল মিয়া (৩০) কে ভ্রাম্যমান আদালতে ৫০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি)নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মুজিবুল ইসলাম উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর এলাকায় অভিযান পরিচালনা করেন।পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা নগদ ৫০হাজার টাকা অর্খদন্ডে দন্ডিত করা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুজিবুল ইসলাম বলেন, অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনে অভিযান অব্যাহত থাকবে। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।সহযোগিতায় ছিলেন মাধবপুর থানা পুলিশ।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








