সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গলায় ফাঁস দেয়া অবস্থায় হাজী সুরকুম আলী (১০৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোরবার সকালে পান্ডারগাঁও ইউনিয়নের চেঙ্গাইয়া গ্রামের বসত বাড়ির খড়ের ঘরের বাঁশের সাথে ফাঁস অবস্থায় ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার সকালে ফজরের নামাজের পর তাকে বাড়ির আসপাশে খোজাখুজি করে না পেয়ে বসত বাড়ির খড়ের ঘরে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখে তার নাতি চিৎকার দিয়ে উঠেন।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহেদুল হক, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








