হবিগঞ্জের সাবেক এসপিসহ ৭৫ জনের নামে মামলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩১ AM

হবিগঞ্জের সাবেক এসপিসহ ৭৫ জনের নামে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০১:৫৪:৪৮ AM

হবিগঞ্জের সাবেক এসপিসহ ৭৫ জনের নামে মামলা


হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে প্রধান আসামি করে ৭৫ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় ১৮ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।

সোমবার মামলাটি দায়ের করেছেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়াল।

সদর মডেল থানার ওসি মো. আলমগীর কবীর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক পুলিশ সুপার এসএম মুরাদ আলীকে প্রধান আসামি করে ৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে। বিএনপির কর্মসূচিতে হঠাৎ পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আক্রমণ করে। এসময় তারা ব্যাপক গুলিবর্ষণ করে। এক পর্যায়ে আমি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের বাসায় আশ্রয় নিলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে জানালা ভেঙে আমার ওপর গুলি ছোড়ে। আমার পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। দুই চোখে গুলি লাগে। এখনও আমার শরীরের বিভিন্ন অংশে এখনও তিনশোর বেশি গুলি রয়েছে। আমার ডান চোখ নষ্ট হয়ে গেছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৯ আগস্ট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হলেই পুলিশ মারমুখী হয়ে ওঠে। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এসময় তারা গুলিবর্ষণ করতে থাকলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

এক পর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছের বাসায় আক্রমণ করে গুলি ছুড়তে থাকে। তারা বাসার একটি কক্ষের জানালা ভেঙে সেখানে অবস্থানরত পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়ালকে গুলি করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এবং পরে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর