ভিটামিন ডি কেন এত প্রয়োজন?
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১২ PM

ভিটামিন ডি কেন এত প্রয়োজন?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৯:৪০:০৭ AM

ভিটামিন ডি কেন এত প্রয়োজন?


আমরা জানি, সুস্থ হাড় ও দাঁতের জন্য ভিটামিন ডি প্রয়োজন। এ ছাড়াও বিভিন্ন জীবাণু থেকে রক্ষা পেতেও সাহায্য করে ভিটামিন ডি। খাবারের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে সূর্যের আলো থেকেই আমরা ভিটামিন ডি পেয়ে থাকি।  

ভিটামিন ডি কেন আমাদের প্রয়োজন
•  
  শিশুর বিকাশ ও বৃদ্ধিতে কাজ করে
•    বয়স্কদের হাড় জনিত ক্ষয়রোগ থেকে রক্ষা করে
•    ক্যালশিয়ামের শোষণ ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে
•    ঠান্ডা লাগা, সর্দিকাশি ভালো হয়
•    তীব্র রোদে মাত্র কয়েক মিনিটেই দুর্বল হয়ে সংক্রামক জীবাণু।

শরীরে ভিটামিন ডি’র অভাব দেখা দিলে
• 
   রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়
•    কোথাও কেটে গেলে ঘা শুকাতে বেশি সময় লাগে
•    স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়ে
•    দাঁত ও হাড়ের ক্ষয়।

ভিটামিন ডি বাড়ানোর উপায়
•   
সানস্ক্রিন না মেখেই দিনে ১০-১৫মিনিট রোদে কাটান
•    ড্রাইভ করার সময় গাড়ির জানলা খোলা রাখুন যাতে রোদ এসে লাগে
•    চা-কফির মগ হাতে নিয়ে বারান্দায় চলে যান যেখানে রোদ আসে। এ ছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ গরুর দুধ, মাশরুম, ডিম, পালং শাক, টকদই ও কমলা রাখুন প্রতিদিনের খাবারের তালিকায়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর