বালাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা সহ আটক ৫
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ PM

হাবিব পার্ক যেন ইয়াবা সেবীদের নিরাপদ আস্তানা

বালাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা সহ আটক ৫

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৫ ০৮:১০:৩৯ AM

বালাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা সহ আটক ৫


বালাগঞ্জ উপজেলায় ১০৯ পিস ইয়াবাসহ পাঁচজন কে আটক করেছে বালাগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন- বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলকচাঁনপুর গ্রামের মৃত আসলাম উল্লাহ ছেলে আমিরুল ইসলাম(৩১), উপজেলা কমপ্লেক্সের মৃত আব্দুল আজিজ ছেলে লুৎফুর রহমান সুমন(৩৩), উপজেলা কমপ্লেক্সের মৃত মুহিব আলী ছেলে সোহাগ আহমদ(৩০), বাবরবপুর গ্রামের মৃত টুনু মিয়া ছেলে আমিনুল ইসলাম(৩১), হাসামপুর (খাঁন বাড়ী) গ্রামের মৃত তছলিম খাঁন ছেলে জাহেদ খাঁন(৩২)। তারা পাঁচজনই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকারও অভিযোগ পাওয়া গেছে।

রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ থানার সদর ইউনিয়নের বালাগঞ্জ টু ফেঞ্চুগঞ্জ সড়কের স্লুইসগেটের গোলঘর (প্রকাশিত হাবিব পার্ক) থেকে যৌথ অভিযান পরিচালনা করে ১০৯ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল), এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স ও ওসমানীনগর সেনা ক্যাম্প হইতে আগত সেনাবাহিনীর টহল টিম গোপন তথ্যের ভিত্তিতে তাদের কাছ থেকে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। পরবর্তীতে এসআই (নিঃ) কবির হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করে বালাগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০৯/০৬/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক) রুজু করে মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান দায়িত্ব দেয়া হয়। 

বালাগঞ্জ থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর