ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রাজু ইউনিক পরিবহনের হেলপার ছিলেন।এঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৮-১০ জন। আহতদের মধ্যে দুই বাসের চালকের অবস্থা গুরুতর।
শনিবার ভোর সোয়া ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন অফিসের পাশে এনা ও ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শেরপুর হাইওয়ে ওসি আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনিক বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিকের হেলপার ঘটনাস্থলে মারা যান। এছাড়া দুই বাসের চালক ও যাত্রীসহ ৮-১০ জন আহত হয়েছেন।
আজকের সিলেট/ডি/এসটি
ওসমানীনগর প্রতিনিধি 








