বিয়ানীবাজার পৌরসভার দিগীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জিবান হোসেন (৪৫), জাকির হোসেন (৩৬)।
বৃহস্পতিবার পৌরসভার দিগীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় গঠিত একাধিক আভিযানিক দল বৃহস্পতিবার পৌরসভার দিগীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) তাদের পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








