সিলেটের ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে এবং ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে গোয়ালাবাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিলে ছিল হাজারও নেতাকর্মীর উপস্থিতি। উপজেলার ৮টি ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন। সাবেক সংসদ সদস্য কেন্দ্র্রীয় বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভ মিছিলটি।
সমাবেশে বক্তরা তারেক রহমান ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে বা যারা মিথ্যাচার করছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার হুশিয়ারী দেন। আগামী সংসদ নির্বাচনে ইলিয়াসপতœী লুনাকে ধানের শীষের একমাত্র কান্ডারী হিসাবে দেখতে চান তারা।
বক্তারা বলেন, এম ইলিয়াস আলী ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও হাসিনার ফ্যাসিবাদের আতংক। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ২০১২ সালে খুনি হাসিনা ইলিয়াস আলীকে অপহরন করে গুম করেছিল। কিন্তু হাসিনা পতনের ১ বছর অতিবাহিত হলেও এখনও আমাদের প্রাণের নেতা এম ইলিয়াস আলীর সন্ধ্যান দিতে পারেনি বর্তমান অন্তবর্তকালীন সরকার। অনতিবিলম্বে জননেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করে আমাদের মধ্যে ফিরিয়ে না দিলে ইতিহাস রচিত কঠোর কর্মসূচি নিয়ে আমরা রাজপথে নামবো। এসময় বক্তারা আরো বলেন, দীর্ঘ ১৩ বছর নানান নির্যাতন-নিপীড়ন আর চাপের মুখে এই আসনে বিএনপিকে ঐক্যবদ্ধ করে ছায়ার মতো পাশে ছিলেন ইলিয়াস আলীর সহধর্মিণী খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা।
একজন নারী হয়ে বৃহৎ এই দলকে সামলিয়েছেন । সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনা ছাড়া আমরা কোন বিকল্প দেখছেন না তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে রেকর্ড ভোটে নির্বাচিত করার অঙ্গিকার করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, যুবদলের আহবায়ক ফজল অহমদ জনি, সিলেট জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলেরর আহবায়ক রকিব আলী, ছাত্রদলের আবায়ক জুয়েব আহমদসহ যবুদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। এ সময় আইনশৃংখলা বাহীনীর উপস্থিতি ছিল লক্ষনীয়।
আজকের সিলেট/এপি
ওসমানীনগর প্রতিনিধি 








