ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১০ PM

ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ০৬:২১:৫৮ PM

ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা


সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌর সভার যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

উপজেলা এলজিইডির প্রকৌশলী র‌ফিকুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ, সুনামগঞ্জ-৫ আস‌নের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুস সালাম আল মাদানি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ ও আবদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, ছাতক প্রেসক্লাবের সাধ‌ারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা নেতা মৌলভী ফজলুর রহমান, মাওলানা আবদুল কাদির, নৌ পুলিশ ছাতক ইউনিটের উপ-পরিদর্শক অপু, পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, পৌর সভার কর আদায়কারি জামাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাতক উপজেলার সাবেক আহবায়ক এহসানুল মাহবুব জুবায়ের, সাদেক আহমেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা পিনাক পানি ভট্টাচার্য, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রনব লাল দাস, উপজেলা পরিসংখ্যান পরিদর্শক আমিনুল ইসলাম সরকার, উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জাহাঙ্গীর আলম, জয়দেব দেবনাথ, কমলেশ চক্রবর্তী অপুসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে এই দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায়। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আগামী প্রজন্মকে গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। সভা শেষে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর