হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন করা হচ্ছে। সকাল ৮টায় শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এরপর সকালে জেলা শিল্পকলা একাডেমীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা: রত্নদ্বীপ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামূল হক, আশরাফুল ইসলাম সুজন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান, আহত জুলাই যোদ্ধা লাদেন আহমেদ প্রমুখ।
হবিগঞ্জ জেলা পরিষদের ব্যবস্থাপনায় "জাগো বাংলাদেশ ৩৬ জুলাই ২০২৪" নাটক মঞ্চায়ন করা হয়।
এছাড়ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে বিভিন্ন রাজনৈতিক ওসামাজিক সংগঠন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








