শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৪৩ PM

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ০৬:২৮:৪৩ PM

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা


জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ৩৬’র জুলাইযোদ্ধারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং এর তাৎপর্য ব্যাখ্যা করেন। তাঁরা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়িত মানুষের প্রতিবাদের জাগরণ। এই আন্দোলন গণতন্ত্রের মূল্যবোধ ও ন্যায়বিচারের প্রতীক হয়ে আছে। বর্তমান প্রজন্মের উচিত এই ইতিহাস জানা ও তা থেকে শিক্ষা নেওয়া।’

এই অনুষ্ঠানে জুলাইযোদ্ধাদের অভিজ্ঞতা শ্রোতাদের সামনে তুলে ধরা হয়। আলোচনা অনুষ্ঠানজুড়ে ছিল গাম্ভীর্যপূর্ণ পরিবেশ ও ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা। এই আলোচনা সভার মাধ্যমে শ্রীমঙ্গলের মানুষ ফিরে দেখেছে এক সাহসী অতীত, আর নতুন করে প্রত্যয় করেছে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সদা প্রস্তুত থাকার।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর