সুনামগঞ্জের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী শিক্ষার্থী এবং অপরজন মধ্যবয়সী পুরুষ। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে হালুয়ারগাঁওয়ের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি বাহাদুরপুর থেকে সুনামগঞ্জ শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস হালুয়ারগাঁও মোড়ে এসে সিএনজিকে চাপা দেয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায় ।
সুনামগঞ্জ সদর থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চালক পালিয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্ট চলছে।
আজকের সিলেট/এপি









