সিলেটে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আভাস
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৩ PM

সিলেটে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০২:১৭:০৯ PM

সিলেটে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আভাস


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ী দমকা হাওয়াসহ হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ওডিশা উপকূল ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং বুধবার সকাল ৬টায় ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে গিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্র হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয়, অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর