সমাজসেবী বিদেশি হেলাল-এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৪ PM

সমাজসেবী বিদেশি হেলাল-এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ১১:০২:৪১ AM

সমাজসেবী বিদেশি হেলাল-এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ


প্রয়াত সমাজসেবী ও প্রভাবশালী ব্যক্তিত্ব মরহুম আলহাজ হেলাল উদ্দিন উরফে বিদেশি হেলাল-এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (২১ আগস্ট, বৃহস্পতিবার)।

২০১৬ সালের আজকের এই দিনেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

হেলাল উদ্দীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার বর্তমান পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের হাতিরপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে পিতৃহারা হয়ে জীবনের কঠিন বাস্তবতা সামনে আসলেও তিনি অদম্য সাহসে পথচলা শুরু করেন। লেখাপড়া ছেড়ে অল্প বয়সেই পাড়ি জমান প্রবাসে। সৌদি আরবে তিনি উপজেলার প্রথম দিকের প্রবাসীদের একজন ছিলেন। 

দীর্ঘ ৪৭ বছর সেখানে কর্মজীবন অতিবাহিত করেন।এই সময়ে তিনি অসংখ্য নতুন প্রবাসীর হাত ধরেছেন, সহযোগিতা করেছেন এবং বৃহত্তর সিলেটের রেমিট্যান্স অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সহৃদয়বান এই মানুষটিকে বহু প্রবাসী ও তাদের স্বজনেরা আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রবাস থেকে ফিরে এসে হেলাল উদ্দীন বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়েন এবং নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ান নানা সময়ে।

স্থানীয়রা বলেন দরিদ্র, অসহায়দের জন্য হেলাল ছিলেন ভরসার প্রতীক। তার পরোপকারিতা, মাধুর্যভরা কথা ও উদার হৃদয় তাকে জনমানসে স্থায়ী আসন দিয়েছে।

বর্ণাঢ্য জীবন শেষে ২০১৬ সালের ২১ আগস্ট ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ইন্তেকাল করেন বিদেশি হেলাল। তার মৃত্যুর সংবাদে গোয়াইনঘাটসহ পুরো অঞ্চলে শোকের ছায়া নেমে আসে।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে স্মরণ করে বলেন, বিদেশি হেলাল ছিলেন সমাজসেবী, দরদী ও পরোপকারী মানুষ। তার অভাব আজও পূরণ হয়নি। তিনি যে আদর্শ, সততা ও মানবিকতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

মরহুমের বড় ছেলে ছাত্রনেতা আদিল আহমদ এক শোকবার্তায় বলেন, আব্বা মারা যাওয়ার প্রায় ১০ বছর হতে চলল আজ। এখনো মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।

তিনি আরও বলেন, সবার কাছে দোয়া চাই। আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

এ সময় এলাকার সব মৈয়্যতের আত্মার মাগফিরাত কামনাও করেন তিনি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর