ধানক্ষেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৪ PM

ধানক্ষেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সংবাদদাতা

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ০৫:১৭:৩৭ PM

ধানক্ষেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার


মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা।

বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেটি অবমুক্ত করা হয়।

চঞ্চল গোয়ালা জানান, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীরা ফোন দিয়ে জানায় লঙ্গুরপাড় গ্রামে একটা অজগর ধানক্ষেতের মধ্যে আটকা পড়ছে। সেখানে গিয়ে সাপটি উদ্ধার করি। ধানক্ষেতে থাকা নেটের বেড়ায় অজগরটির পেঁচিয়ে যায়। পরে নেট কেটে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে আসি। সাপটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল, পরে সুস্থ করে দুপুর ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাপ দেখলে পিটিয়ে না মারারও অনুরোধ জানান তিনি।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর