আপনি কবে প্রাণ খুলে হেসেছেন ?
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০১ PM

আপনি কবে প্রাণ খুলে হেসেছেন ?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০৯:১২:৩১ AM

আপনি কবে প্রাণ খুলে হেসেছেন ?


নিজেকে একবার প্রশ্ন করুন তো, শেষ কবে প্রাণ খুলে হেসেছেন আপনি? সুস্থ, সুন্দর জীবনের জন্য আমাদের প্রতিনিয়তই প্রাণ খুলে হাসা জরুরি। না হলে ভেতরে-ভেতরে আপনি ক্ষতিগ্রস্ত হতে থাকবেন, যার প্রভাব দেখা দেবে বহু বছর পর।

আমরা যখন প্রাণ খুলে হাসি তখন আমাদের দেহের কর্টিসলের মাত্রা বাড়ে। কর্টিসল হলো চাপের হরমোন। তাই হাসলে অনেক দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমে। হাসলে শরীরেও সৃষ্টি হয় সুখানুভূতি। ভালো ঘুম হয়। যারা সহজে হাসতে পারেন, তাদের ব্যক্তিগত সম্পর্কগুলোও সহজ প্রকৃতির হয়। সামাজিক সম্পর্ক নিয়েও জটিলতায় কম পড়েন তারা। কথায় তো আছে সুন্দর হাসি দিয়ে খুব সহজে সবার মন জয় করে নেওয়া যায়। তেমনি সুস্থ থাকতেও প্রয়োজন প্রাণ খোলাহাসি। কারণ, হার্ট সুস্থ রাখতে হাসিকে বলা হয় ‌‘মহৌষধ’। 

এক গবেষণায় দেখা গেছে, মানুষ সাধারণত প্রাণখোলা হাসির প্রতি বেশি সাড়া দেয়। হাসি আমাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। এ ছাড়া হাসার সময় আমাদের মুখের অনেকগুলো মাসাল কাজ করার ফলে রক্ত সঞ্চালন বেশি হয় এবং এর ফলে মুখের ত্বক উজ্জ্বল হয়। হাসলে মানসিক চাপ কমে।

লাইভ সাইন্সের তথ্যানুযায়ী, চাপা হাসি বা মুচকি হাসির ক্ষেত্রে কণ্ঠনালি অনুরণিত হয় না, কারণ এ ধরনের হাসির সময় নিশ্বাস নাক দিয়ে বের হয়ে যায়।

মনোবিজ্ঞানী ড. ড্যানিয়েল কারলেট বলেছেন, শুধু রসিকতার ক্ষেত্রেই নয়, হাসি সমাজে পারস্পরিক মিথষ্ক্রিয়ার ক্ষেত্রেও খুবই ইতিবাচক। তাই মনকে প্রফুল্ল রাখতে সব সময় হাসুন। হাসি যেমন আপনার হার্ট ভালো রাখবে, তেমনি পারস্পরিক সম্পর্ক অটুট রাখবে।  

আজকাল সুস্থ থাকতে লাফিং-ক্লাব খোলা হচ্ছে, প্রায়ই সকালে পার্কে প্রাত ভ্রমণে এসে বয়স্কদের দলবেঁধে হাসতে দেখা যায়। এই দলে যোগ দিতে পারেন তরুণরাও। তবে সাবধান, হাসি দিয়ে যেমন সবার মন জয় করা যায়, তেমনি এমনভাবে হাসা যাবে না যা কাউকে ছোট করতে পারে বা তাচ্ছিল্য করা বোঝাবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর