সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দীপ মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মালেশিয়াযর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২১ বছর। দীপংকর দীপ সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।
জানা গেছে, গত ১৩ অক্টোবর উচ্চশিক্ষার উদ্দেশ্যে দীপংকর বাংলাদেশ ছেড়ে মালেশিয়ায় পাড়ি জমান। সেখানে পড়ালেখার পাশাপাশি তিনি তার কন্টেন্ট তৈরির কাজও চালিয়ে যাচ্ছিলেন।
বুধবার ভোরে আকস্মিক হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে। তবে তার মরদেহ কবে দেশে ফিরবে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








