চুল পড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে বংশগত প্রভাব, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে। বিশেষ করে শীতের সময় চুল পড়া কিছুটা বাড়লেও তা বেশ স্বাভাবিক। শীতের রুক্ষ আবহাওয়া ও বাতাসের শুষ্কতা ত্বক ও চুলে অতিরিক্ত প্রভাব ফেলে। তবে যদি চুল পড়া অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাহলে রাসায়নিকযুক্ত জিনিস ব্যবহার না করে ঘরোয়া উপায় চেষ্টা করা যেতে পারে।
চুল পড়ার কারণ
- থাইরয়েড ডিজিজ, রক্তাল্পতা, মাথার ত্বকের দাদ
- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, গাউট, ডিপ্রেশন, হার্টের রোগের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ
- ক্যানসারের কেমোথেরাপি
- সন্তান জন্মের পর বা মেনোপজের সময় হরমোনের প্রভাব
- গর্ভনিরোধক বড়ি বন্ধ করা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম
- তীব্র বা দীর্ঘস্থায়ী অসুস্থতা, জ্বর, অস্ত্রোপচার, দুর্ঘটনা, মানসিক চাপ
- হঠাৎ ওজন কমে যাওয়া, অস্বাভাবিক ডায়েট ও পুষ্টির ঘাটতি
- মাথার সোরিয়েসিস, লাইকেন প্লানাস, সেবোরিক একজিমা, লুপাস জাতীয় চর্মরোগ
- চুল সোজা করা, আয়রনিং, রং করা, শক্ত করে বাঁধা
- হট অয়েলিং ও চুল টেনে ওঠানোর অভ্যাস
করণীয়
- চুল পড়ার কারণ খুঁজে বের করা, প্রয়োজন হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ
- গোসলের আগে ও রাতে ঘুমানোর আগে চুল আঁচড়ানো
- মাথার তালু পরিষ্কার রাখা
- সপ্তাহে দুই দিন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার
- সুষম খাবার, পর্যাপ্ত পানি, পর্যাপ্ত ঘুম
- নিয়মিত শরীরচর্চা ও মানসিক চাপ নিয়ন্ত্রণ
শীতে চুলের যত্ন নিন, থাকুন সুস্থ ও সুন্দর!
আজকের সিলেট/ডি/এসটি
লাইফস্টাইল ডেস্ক 








