যুদ্ধবিরতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১১ PM

যুদ্ধবিরতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ১০:৪৭:৫৯ AM

যুদ্ধবিরতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন


ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। টানা উত্তেজনার পর দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে, যার ফলে তেলের দামে উল্লেখযোগ্য পতন ঘটেছে।

বুধবার রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। অন্যদিকে, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৩৫ ডলারে নেমে যায়। এর আগে ইরানের তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং পাল্টাপাল্টি হিসেবে তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিতে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছিল।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে কি না-তা বোঝার জন্য ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের পদক্ষেপগুলো নজরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আলোচনায় বড় ধরনের ব্যবধান রয়েছে, তাই বাজার এখনো ‘অপেক্ষা করে দেখার’ অবস্থায় রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বোমা হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন। যদিওতিনি হুমকি দিয়েছিলেন, তেহরান দাবি না মানলে মঙ্গলবার রাতে ‘একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর