১১ বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার পদে মোট ১৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে একজন অধ্যাপক ও একজন সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন সহযোগী অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে একজন সহকারী অধ্যাপক এবং যন্ত্রকৌশল বিভাগে দুইজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন সহকারী অধ্যাপক, পানিসম্পদ কৌশল বিভাগে একজন সহকারী অধ্যাপক, গণিত বিভাগে একজন সহযোগী অধ্যাপক ও একজন লেকচারার, মানবিক বিভাগে (ইংরেজি) একজন সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগে দুইজন লেকচারার এবং রসায়ন বিভাগে একজন লেকচারার নিয়োগ দেওয়া হবে।
অন্যদিকে পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটে দুইজন সহকারী অধ্যাপক নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
বেতন কাঠামো অনুযায়ী, অধ্যাপক পদে ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা, সহযোগী অধ্যাপক পদে ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা, সহকারী অধ্যাপক পদে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা এবং লেকচারার পদে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত REG-1 ফরমে আবেদন করতে হবে।
রেজিস্ট্রারের বরাবর ১৭ সেট আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের একটি সেটের সঙ্গে তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং কম্পট্রোলার, বুয়েটের অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের কপি সংযুক্ত করতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। আগামী ১৪ জুলাই আবেদন জমা দেওয়ার শেষ দিন।
আজকের সিলেট/ডি/এসটি
চাকুরীর খবর ডেস্ক 








