বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের পর্তুগাল শাখার নবগঠিত আংশিক কমিটিকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক এবং লন্ডন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিতুল করিম।
এক অভিনন্দন বার্তায় তিনি নবগঠিত কমিটির সভাপতি তুফায়েল আহমেদ এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম মুন্না-সহ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানান।
অ্যাডভোকেট মুহিতুল করিম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ, জাতীয়তাবাদী চেতনা এবং রাষ্ট্র পরিচালনার যে স্বপ্ন ও দর্শন তিনি রেখে গেছেন, সেই আদর্শের ধারাবাহিকতা ধারণ, লালন ও বিকাশের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জাতীয়তাবাদী জিয়া মঞ্চ। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতেও এই আদর্শকে সুসংগঠিত ও সুপ্রতিষ্ঠিত করতে সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।”
তিনি আশা প্রকাশ করেন, পর্তুগাল শাখার নবগঠিত নেতৃত্ব সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে।
এ সময় তিনি সংগঠনের আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণ ও সাংগঠনিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবাল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চলতি দায়িত্বে দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন-এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি তিনি উত্তর ইউরোপ ও বৃহত্তর পশ্চিম আমেরিকা অঞ্চলে পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালনকারী ইমরুল কায়েস ইমরান, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কিবরিয়া হোসেন ফারুক (দেওয়ান জাহেদ) এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব রেজা করিম-এর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অ্যাডভোকেট মুহিতুল করিম বলেন, সংগঠনের কেন্দ্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতা, দিকনির্দেশনা এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে প্রবাসে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হচ্ছে।
পরিশেষে তিনি পর্তুগাল শাখার নবনির্বাচিত সভাপতি তুফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম মুন্নার নেতৃত্বে নবগঠিত আংশিক কমিটির সার্বিক সফলতা কামনা করেন এবং সকল নেতাকর্মীর প্রতি পুনরায় সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
আজকের সিলেট / জেকেএস









