নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১১ AM

নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০১/২০২৪ ০৩:৩১:৫৪ AM

নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার


আগামীকাল বৃহস্পতিবার নগরীর বেশ কয়েকটি এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না। এলাকাগুলো হচ্ছে- রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, আগপাড়া, মিতালী আবাসিক এলাকা, বসুন্ধরা আবাসিক এলাকা ও রাজবাড়ি এলাকা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- ট্রান্সফরমার মেরাতম, জরুরি সংরক্ষণ ও সঞ্চালন লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বৃহস্পতিবার সিলেট মহানগরের কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর