মাছিমপুর থেকে ৫জুয়াড়ি গ্রেফতার
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০১ AM

মাছিমপুর থেকে ৫জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৫:১৬:৪৪ AM

 মাছিমপুর থেকে ৫জুয়াড়ি গ্রেফতার


সিলেট নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ পাঁচ জুয়াড়ি গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন- আশরাফ মিয়া (৫৬), সেন্টু মিয়া (৩৭), শাহজাহান মিয়া (৩৫), শাকিল মিয়া (৩৭), মোঃ আব্দূল করিম (৪৪)।

শুক্রবার ভোরে নগরীর মাছিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ স্কর্টের মাধ্যমে তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর