টাকা নেই এটিএম বুথে, ভোগান্তিতে গ্রাহকরা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০০ PM

টাকা নেই এটিএম বুথে, ভোগান্তিতে গ্রাহকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৫:৪৪:৪৫ AM

টাকা নেই এটিএম বুথে, ভোগান্তিতে গ্রাহকরা


নগরীর বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে টাকা না পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। এতে ভোগান্তিতে পড়েছে তারা। গতকাল শনিবার থেকে জরুরী প্রয়োজনে টাকা তোলার জন্য বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা।

কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা জানা যায়, গতকাল শনিবার থেকে নগরীর প্রায় সবকটি ব্যাংকের এটিএম বুথে টাকা তোলা যাচ্ছে না। তবে আজকে বিকাল থেকে কয়েকটি ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, এশিয়া ব্যাংক, এক্সিম ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের নিজস্ব এটিএম বুথ রয়েছে। শনিবার বিকাল থেকে রোববার সকালে পর্যন্ত কয়েকটি ব্যাংকের টাকা তুলা যায়নি। বিকালে আবার টাকা জমা করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী ছুটির দিনগুলোতে বুথে পর্যাপ্ত টাকা ও নিরপত্তার নিশ্চয়তার কথা থাকলে এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছে গ্রাহকরা।

ক্ষোভ প্রকাশ করে জাবুর আহমদ নামের এক গ্রাহক বলেন, জরুরী প্রয়োজনের সময় যদি বুথ থেকে টাকা তুলতে না পারি তাহলে বুথ খুলে রাখার কী দরকার আছে? আর বাংলাদেশ ব্যাংকতো নির্দেশ দিয়েছে ঈদের ছুটিতে বুথে পর্যাপ্ত টাকা রাখার জন্য। তারপরও ইসলামী ব্যাংকের বুথে টাকা নাই কেন? তাহলে কি তাদের টাকার সংকট?

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর