নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৯ AM

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ১২:৪৯:২৪ PM

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার রাত ১০টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

উল্লেখ্য- ২০২২ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহবায়ক ও ৩ জনকে যুগ্ম আহবায়ক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর