আখালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৭ PM

আখালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০৬:৪০:৩৭ AM

আখালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু


নগরের ৮ নং ওয়ার্ডে জালালাবাদ থানাধীন আখালিয়া এলাকার নয়াবাজারে বিদ্যুৎস্পষ্ট হয়ে এক কিশোর মারা গেছে। নিহত রুদ্র দাস (১৫) নয়াবাজারের মানিক মিয়ার কলোনির অমরচান দাসের ছেলে।

শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। 

জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রুদ্র দাস ভ্যানচালক (ব্যাটারিচালিত) ছিলো। বিকাল ৩টার দিকে তার ভ্যানের ব্যটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ময়না তদন্তের জন্য লাশ এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর