মৌলভীবাজারে মনু নদীর বাঁধে ভাঙন, প্লাবিত রাজনগরের কয়েকটি গ্রাম
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩১ AM

মৌলভীবাজারে মনু নদীর বাঁধে ভাঙন, প্লাবিত রাজনগরের কয়েকটি গ্রাম

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ০৮:১২:০৫ PM

মৌলভীবাজারে মনু নদীর বাঁধে ভাঙন, প্লাবিত রাজনগরের কয়েকটি গ্রাম


অব্যাহত বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর পর এবার মনু নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে কয়েকটি গ্রাম প্লাবিত হতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা রাহিন মিয়া বলেন, বিকেলে হঠাৎ করে মনু নদীর বাঁধ ভেঙে যায়। প্রায় ৪০-৫০ মিটার হবে ভেঙেছে। ইতিমধ্যে কয়েকটি গ্রামে পানি ঢুকেছে।

এদিকে বৃষ্টি ও উজানের ঢলে জেলার নদনদীর পানি বাড়ছে। তবে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহীত হচ্ছে। এছাড়া কুশিয়ারা ও জুড়ী নদের পানিও দ্রুত বাড়ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ধলাই নদীর পর এবার মনু নদীতে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের কাজ করছি।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর