মধ্যনগরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত দাবা চ্যাম্পিয়নশীপ পুরষ্কার বিতরণ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৭ PM

মধ্যনগরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত দাবা চ্যাম্পিয়নশীপ পুরষ্কার বিতরণ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৫ ০৩:৪৬:১৯ AM

মধ্যনগরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত দাবা চ্যাম্পিয়নশীপ পুরষ্কার বিতরণ


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে"মধ্যনগর দাবা চ্যাম্পিয়নশীপ ২০২৪ বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়েছে।

অর্ধমাসের নকআউট পদ্ধতির দাবা খেলায় অংশনেন ৩২জন খেলোয়াড়।খেলাটি তুমুল প্রতিযোগীতার মধ্যদিয়ে চ্যাম্পিয়ন হন জাতীয় রেটিং প্রাপ্ত খেলোয়াড় নিগম ভট্টাচার্য্য,দ্বিতীয় স্থানে রানার্সআপ অর্জন করেন শাহীন রেজা তালুকদার।এবং তৃত্বীয় স্থান দখল করেন পারভেজ চৌধুরী ও চতুর্থস্থান অর্জন করেন রিপন চৌধুরী।

বুধবার সাড়ে এগারোটার সময় উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কার্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সন্তান কমান্ডের সভাপতি শাহীন রেজা তালুকদার।

উপজেলায় সর্বপ্রথম দাবা চ্যাম্পিয়নশীপ অংশগ্রহনকারী ও উদ্যোগীদের কৃতজ্ঞতার সহিত উৎসাহ মুলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ইউনূস মিয়া,বিনোদন অনুরাগী মোঃখাইরুল বাসার,বাচ্ছু মিয়া,সন্তান কমান্ডের সদস্য পলাশ সরকার,সিরাজুল ইসলাম,চয়ন চৌধুরী প্রমুখ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর