দিরাইয়ে যুবলীগ সভাপতি গ্রেফতার
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৪২ AM

দিরাইয়ে যুবলীগ সভাপতি গ্রেফতার

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ০৬:১৯:৫৭ AM

দিরাইয়ে যুবলীগ সভাপতি গ্রেফতার


সুনামগঞ্জে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বেলা ২ টার দিকে সুনামগঞ্জের দিরাই পৌরসভার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর