মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রোববার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। এর আগে গতকাল শনিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কয়েকদিন ধরেই চায়ের রাজ্য শ্রীমঙ্গলে চলছে শীতের দাপট। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। এই তীব্র শীতে চা বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ রয়েছেন বিপাকে। শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে। তবে তাপমাত্রা কম থাকলেও সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ অনেকটা কমতে শুরু করে। পুণরায় সন্ধ্যার পর হিমেল হাওয়া ও শীতের প্রকোপ বাড়ে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, রোববার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার হয়। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী দুই দিন এমন শৈত্যপ্রবাহ থাকতে পারে, তবে তাপমাত্রা ক্রমেই বাড়বে।
আজকে সিলেট/ডি/এপি









