মধ্যনগরে শ্রমিকলীগের সভাপতি গ্রেফতার
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৯ PM

মধ্যনগরে শ্রমিকলীগের সভাপতি গ্রেফতার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০৩:২৮:২৬ AM

মধ্যনগরে শ্রমিকলীগের সভাপতি গ্রেফতার


সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রৌহা গ্রামের মৃত টিয়া চান মিয়ার পুত্র মোঃ খোকন মিয়া(৪০)।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায় তিনি বাংলাদেশ শ্রমিক লীগের দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার সভাপতি।উল্লেখ্য মা-নং-৬/২৭/১১/২৪ইং মধ্যনগর থানায় দায়েরকৃত রাজনৈতিক মামলায় ধৃতআসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর