মধ্যনগর উপজেলায় সৃজন হয়নি এ্যাসিল্যান্ড পদ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৯ PM

বিভাগীয় কমিশনারের নিকট বাসিন্দার আবেদন

মধ্যনগর উপজেলায় সৃজন হয়নি এ্যাসিল্যান্ড পদ

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০৩:৫৯:০৮ AM

মধ্যনগর উপজেলায় সৃজন হয়নি এ্যাসিল্যান্ড পদ


সুনামগঞ্জের মধ্যনগর থানা উপজেলায় উন্নতি হলেও এখন পর্যন্ত হয়নি সহকারী কমিশনার ভূমি পদের সৃজন ও পদায়ন। উপজেলাটি ২০২২সালে যাত্রা শুরু করে। কিন্তু এখনো দৃশ্যমান হয়নি অবকাঠামোগত উন্নয়ন ও সকল দপ্তর চালু।এসকল সমস্যা তুলেধরে লিখিত আবেদন করেছেন এক বাসিন্দা।

সোমবার মধ্যনগর উপজেলার নবীন কবি অসীম সরকার, সিলেট বিভাগীয় কমিশনারের নিকট, মধ্যনগর উপজেলায় সহকারী কমিশনার ভূমি(এ্যাসিল্যান্ড)পদের সৃজন ও পদায়নের দাবী জানিয়ে এআবেদন করেন।

উল্লেখিত পদটির সৃজন ও পদায়িত না হওয়ায় এ অঞ্চলের জনমানুষ প্রায় ৩০ কিলোমিটার দূর্গম রাস্তা পাড়ি দিয়ে যেতে হয় পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলায়। যা কষ্টসাধ্য ও ব্যায় বহুল দূর্ভোগের স্বীকার এলাকায় জনসাধারণ। বর্তমান সময়ে ধর্মপাশা উপজেলায় উক্ত কর্মকর্তা বদলি জনিত কারনে পদটি শূন্য রয়েছে। দুটি উপজেলাতেই এইকর্মকর্তা না থাকায় ভোগান্তির স্বীকার মধ্যনগর অঞ্চলের সাধারণ জনমানুষ। তাই দ্রুততম সময়ের মধ্যে জনস্বার্থে নবসৃষ্ট মধ্যনগর উপজেলায় সহকারী কমিশনার ভূমি(এ্যাসিল্যান্ড)পদের সৃজন ও পদায়ন দাবী করেন অসীম সরকার। জনস্বার্থে এমন কাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার জনমানুষ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর