স্বপ্নোত্থান সংগঠনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস ও পুরস্কার বিতরণ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১২ PM

স্বপ্নোত্থান সংগঠনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস ও পুরস্কার বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০৫:৪৬:০৭ AM

স্বপ্নোত্থান সংগঠনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস ও পুরস্কার বিতরণ


সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুন্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান সংস্হার পক্ষ থেকে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাজে স্কুল ড্রেস ও স্কুলের পক্ষ থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাজে পুরুস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার স্কুলের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজমল আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্হিত ছিলেন স্বপ্নোত্থান সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান,অনলাইন গণমাধ্যম আজকের সিলেট ডট কম ও দৈনিক আলোকিত সিলেট প্রত্রিকার সংবাদ কর্মী ইমাম উদ্দিন,সহকারী শিক্ষিকা নাজমা বেগম,স্বাতনা সার্থী।অভিভাবকদের মধ্যে ছিলেন,প্রতুষ্য ডিখার, ললিতা পাত্রী,ফাতেমা বেগম,রিতা কর্মতার প্রমুখ।

স্কুলের ২১জন প্রাক- বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাজে স্কুল ড্রেস বিতরণ করা হয়।এছাড়া স্কুলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীরা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে ১৪টি ১ম পুরুস্কার ,উপজেলা পর্যায়ে ১ম পুরুস্কার ৩টি ও ২য় পুরুস্কার ৪টি অর্জনকারীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর