জৈন্তাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৮ PM

জৈন্তাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০৫:৫২:২৬ AM

জৈন্তাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে


তারুণ্যে দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় র‍্যালির মধ্য দিয়ে  জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। প্রথমে র‍্যালির মাধ্যমে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

পরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, ৩নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর