ইউসেপ সিলেট অঞ্চলে জেন্ডার রেসপনসিভ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৫ PM

ইউসেপ সিলেট অঞ্চলে জেন্ডার রেসপনসিভ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০৭:১৩:০৩ AM

ইউসেপ সিলেট অঞ্চলে জেন্ডার রেসপনসিভ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্টঃ ইউসেপ বাংলাদেশের আয়োজনে সিলেটে ‘জেন্ডার রেসপনসিভ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী বাংলাদেশ পল্লী উন্নয়ন ট্রেনিং ইন্সটিটিউটের কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় উদ্যোক্তা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক/মহাব্যবস্থাপক, এইচআর এবং অ্যাডমিন ম্যানেজার, ট্রেড বডি/অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, টিভিইটি ইনস্টিটিউটের প্রতিনিধি এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্বসহ অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউসেপ বাংলাদেশের সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম মোল্লার সভাপতিত্বে ও ফাহমিদা খান তানিয়ার পরিচালনায় শুরুতে কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়েস্টার পোল্ট্রি ফিড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইমরান হোসাইন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ফয়সাল আহমেদ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তররের ডেপুটি ডিরেক্টর মোঃ হাবিবুর রহমান, শ্রম অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর আধির চন্দ্র বালা।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ ইমরান হোসাইন তার বক্তৃতায় বলেন ইউসেপের শিক্ষার্থীরা বিশেষ করে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী চরম দুঃখ, দারিদ্র ও কস্টের মাঝে থেকেও তারা কারিগরি প্রশিক্ষণ নিয়ে সাফল্য অর্জন করে নিজের পায়ে দাড়িয়ে বেকারত্ব থেকে নাম ঘুচিয়ে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দারিদ্র ও সুবিধাবঞ্ছিত এসব শিক্ষার্থীরা ইউসেপ এর সহযোগিতায় স্বপ্ন বাস্তবায়নের প্রথম সিড়িতে পা রেখেছে। আজ ইউসেপের সাহায্যে তারা স্বপ্ন দেখে বড় হবার, দেশ ও জাতীর সেবা করার। তিনি সব উদ্যোক্তা এবং বাবসায়ী প্রতিনিধিদের ইউসেপের পাশে দাঁড়িয়ে লিঙ্গ ভিত্তিক বাধা দূর করে তাদের দক্ষতা অনুযায়ী চাকুরীতে নিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান আলোচক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়সাল আহমেদ শ্রম আইন ও লিঙ্গ ভিত্তিক দক্ষতা উন্নয়ন, লিঙ্গ ভিত্তিক কর্মসংস্থানের প্রতি গুরুত্ব, শ্রমিক ও নিয়োগ কর্তাদের মধ্যে সুসম্পর্ক, কর্মক্ষেত্রে নারীদের আংশগ্রহন বৃদ্ধি এবং টিভিইটি, বেসরকারি খাত এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দক্ষতার ঘাটতি এবং সহযোগিতা মোকাবেলা সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠান আয়োজনে টিম লিডার এমদাদুল হকের নেতৃত্বে দ্বায়িত্ব পালন করেন দেবজ্যোতি দাস ও এ কে এম ফয়সাল করিম।

আজকের সিলেট/মিমো/ বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর