গোয়াইনঘাটে ৩৬০ জন শিক্ষার্থীদের মধ্যে চেয়ারম্যান সুমনের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৬ PM

গোয়াইনঘাটে ৩৬০ জন শিক্ষার্থীদের মধ্যে চেয়ারম্যান সুমনের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৬:৫৯:৫৪ AM

গোয়াইনঘাটে ৩৬০ জন শিক্ষার্থীদের মধ্যে চেয়ারম্যান সুমনের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত ১২ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬০ জন কোমল মতি শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করেছেন।

গতকাল মঙ্গলবার ২৫ ফেব্রয়ারি সকাল ১১টায় সদর ইউনিয়নের মধ্যস্থান ছাতারগ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাইডর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলেমান আহমদ এর সঞ্চালনায় ও ছাতার গাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিবাজ উদ্দিন- সভাপতিত্বে  ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ২৪০ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস এবং ১২০ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, ১২টি  বিদ্যালয়ের সর্বমোট ৩৬০ জন শিক্ষার্থীদের মধ্যে  একযোগে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এসব শিক্ষা উপকরণ  বিতরণ করা হয়।

জানা গেছে, সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র-ছাত্রী গরিব পরিবারের সন্তান। তাদের অভিভাবকরা দিন আনে, দিন খায়। আবার কেউ দিনমজুরী খেটে সংসার চালান। এরই মধ্যে তাদের সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে যেখানে হিমশিম খায়, সেখানে স্কুল ড্রেস কিনে দেওয়ার সামর্থ্যই বা কি করে হয়।

যে কারণে যে যার মতো করে স্কুলে কাপড় পড়ে যেত। আর এই বিষয়টি নজরে আসে সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের। তিনি বলেন,শিক্ষা দীক্ষা পিছিয়ে পড়া গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন।তার মধ্যে একটি সদর ইউনিয়ন।উপজেলার শিক্ষা খাতকে এগিয়ে নিতে ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়া রোধে এবং কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতিতে উৎসাহিত করতে আমার এই উদ্যোগ। প্রতিটি শিশুই প্রত্যাশা করে তারা নতুন কাপড় পড়ে স্কুলে যাবে। কিন্তু আমার এলাকার অধিকাংশ শিক্ষার্থী গরিব হওয়ায় তা সম্ভব হয় না। তারা অধিকাংশই পুরনো কাপড় পরে স্কুলে আসে। আর এই দৃশ্যটি দেখেই মূলত আমি এ সিদ্ধান্ত নেই এবং বাস্তবায়ন করি। তিনি আর বলেন,ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে আমি এক যুগে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করেছি,অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানগন এভাবে শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসলে আমার এই উদ্যোগ সফলতা পাবে।  এ সময় দরিদ্র ছাত্র-ছাত্রীরা অপ্রত্যাশিতভাবে স্কুল ড্রেস পেয়ে দারুন উচ্ছ্বসিত হয়ে পড়ে। তাদের অনাবিল আনন্দে মুখরিত হয়ে ওঠে স্কুল চত্বর।  

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,প্রধান শিক্ষক রশীদ আহমদ,পরিতোষ,সালেহ আহমদ,কবির আহমদ, হারুনুর রশিদ,মামুনুর রশিদ,সামছুদ্দিন,মস্তাক আহমদ ও সহকারি শিক্ষক রাহেনা বেগম, বায়না বেগম, রেহেনা পারভীন কলি, আসমা বেগম, রশীদা বেগম প্রমুখ।

আজকের সিলেট/মিমো/ প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর